home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ভালুকায় মোস্তফা মতিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ বাহার মিয়া, বিশেষ প্রতিনিধি:
মোঃ বাহার মিয়া, বিশেষ প্রতিনিধি:বিশেষ প্রতিনিধি

আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪

Facebook
Twitter

ভালুকায় মোস্তফা মতিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকার মল্লিকবাড়ি ইউনিয়নের সাতেঙ্গা গ্রামে অবস্থিত মোস্তফা মতিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​সভায় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জহিরুল ইসলাম চঞ্চল-এর সভাপতিত্বে ও ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ভালুকা উপজেলা যুবদল নেতা আসাদুজ্জামান খান রুবেল এবং ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ ইব্রাহিম খলিল-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা যুবদলের সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ও আসন্ন ৭ নং মল্লিক বাড়ি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তারেক উল্লাহ চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য অতিথি, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং সার্বিক বিকাশের জন্য অভিভাবক ও শিক্ষক সমাজের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।




সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।