মোঃ বাহার মিয়া, বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকার মল্লিকবাড়ি ইউনিয়নের সাতেঙ্গা গ্রামে অবস্থিত মোস্তফা মতিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জহিরুল ইসলাম চঞ্চল-এর সভাপতিত্বে ও ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ভালুকা উপজেলা যুবদল নেতা আসাদুজ্জামান খান রুবেল এবং ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ ইব্রাহিম খলিল-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা যুবদলের সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ও আসন্ন ৭ নং মল্লিক বাড়ি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তারেক উল্লাহ চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য অতিথি, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং সার্বিক বিকাশের জন্য অভিভাবক ও শিক্ষক সমাজের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com