home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বড়াইগ্রামে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং সভা

মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি।
মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি।নাটোর।

আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:০১

Facebook
Twitter

বড়াইগ্রামে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং সভা

"আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদবিরোধী এক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে বড়াইগ্রাম থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদক, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।

সভায় বক্তারা সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এসব অপরাধের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেন। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব একা পুলিশের নয়; অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও মাদক, সন্ত্রাস বা উগ্রবাদের কোনো তৎপরতার সন্ধান পেলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অন্যান্য নিয়ে আরও পড়ুন

অন্যান্য নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।