দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিবা রানী (১৫) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কোচিং থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ওমরাডাঙ্গী সড়কের কুয়েত মসজিদ ও স্থানীয় জামায়াত অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিবা রানী ওই এলাকার গোবিলাল ও সুমি রানীর একমাত্র সন্তান বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শিবা রানী রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির সেলোমেশিনচালিত ট্রাক তাকে চাপা দেয়। সংঘর্ষের তীব্রতায় সে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। মাথায় মারাত্মক আঘাত লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘাতক যানটিকে আটক করার চেষ্টা করে। এ সময় চালক ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটির চালকের নাম বাবলু হোসেন। তিনি উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে বলে পরিচয় দিয়েছেন।
এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন শিবার বাবা-মা। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সড়কে নিরাপত্তা জোরদার এবং বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
রাণীশংকৈল থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে। চালককে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সারাদেশে নিয়ে আরও পড়ুন








