

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ১নং উদয়পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক নবগঠিত কমিটির পরিচিতি সভা অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ অক্টোবর শুক্রবার- বিকাল ৫:০০ ঘটিকায় ১১৮ নং গিরিশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা পাঠ করা হয় এবং সকল নেতৃবৃন্দকে উপস্থিত সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে চান মিয়া মোল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুর রাজ্জাক মোল্লা-এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
পরিচিতি সভায় বক্তারা দলের সাংগঠনিক ভিত্তিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাধারণ মানুষের অধিকার আদায়ে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে দলীয় কার্যক্রমকে বেগবান করতে ওয়ার্ডের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।