home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


আখাউড়ায় দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।ব্রাহ্মণবাড়িয়া।

আপডেট: ৯ অক্টোবর ২০২৬, ০৬:০৩

Facebook
Twitter

আখাউড়ায় দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মো. সায়েম মিয়া (১৯) নামের এক তরুণকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ। গত ৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে রাতে উপজেলার আজমপুর টু সিঙ্গারবিল সড়কের রামধন নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত সায়েম মিয়া পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নলঘড়িয়া গ্রামের (জোনাব আলী সরদার বাড়ি) মৃত আল আমিন ও শামসুন্নাহার দম্পতির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলামের সার্বিক নির্দেশনায় এবং দিকনির্দেশনায় থানা এলাকায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মাদকবিরোধী ডিউটি করাকালীন এসআই (নিরস্ত্র) আসাদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ অক্টোবর রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে আখাউড়া উত্তর ইউনিয়নের রামধন নগরস্থ নুর নবী সমিলের বিপরীতে হাতেম তাই অটো গ্যারেজের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন সায়েম মিয়ার গতিবিধি রোধ করে তার হেফাজত থেকে দুই কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। পরে পুলিশ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দতালিকা মূলে গাঁজাগুলো জব্দ করে এবং আসামিকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।