home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


দৌলতপুরে শর্ট সার্কিটে পাটবোঝাই ট্রাকে আগুন, পুড়ল ৩০০ মণ পাট।

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।কুষ্টিয়া।

আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪১

Facebook
Twitter

দৌলতপুরে শর্ট সার্কিটে পাটবোঝাই ট্রাকে আগুন, পুড়ল ৩০০ মণ পাট।

কুষ্টিয়ার দৌলতপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পাটবোঝাই একটি ট্রাকে আগুন লেগে প্রায় ৩০০ মণ পাট পুড়ে গেছে। এতে পাট ব্যবসায়ীদের প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।


সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত ঘাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র জানায়, রামকৃষ্ণপুর এলাকার কয়েকজন পাট ব্যবসায়ী বিভিন্ন গ্রামের কৃষকদের কাছ থেকে পাট সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছেন। সোমবার সংগৃহীত পাট একটি ট্রাকে করে অন্যত্র পাঠানোর প্রস্তুতি চলছিল। ট্রাকে পাট তোলার কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালে পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে হঠাৎ শর্ট সার্কিটের সৃষ্টি হয়।


এ সময় বৈদ্যুতিক স্ফুলিঙ্গ ট্রাকে থাকা শুকনো পাটের ওপর পড়লে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরিস্থিতি সামাল দিতে ট্রাকচালক পাটবোঝাই ট্রাকটি ঘাটের ভেতরে নদীর পানির কাছাকাছি নামিয়ে দেন।


ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ীরা জানান, মৌসুমজুড়ে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা পাট দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের জন্য প্রস্তুত করা হয়েছিল। হঠাৎ আগুনের ঘটনায় বিপুল পরিমাণ পাট পুড়ে যায়। তাদের হিসাবে এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বর্তমানে অবশিষ্ট পাটসহ ট্রাকটি ঘাটের ভেতরে রয়েছে।


রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনে বিপুল পরিমাণ পাট পুড়ে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। পাটবোঝাই ট্রাকটি বর্তমানে ঘাটের ভেতরে রয়েছে।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।