

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড।।সোমবার(২ নভেম্বর)স্বেচ্ছায় জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষু দান দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় রক্তদাতা ও স্বেচ্ছাসেবী পরিবারের পক্ষ থেকে সীতাকুণ্ড উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্হিত অত্যাধুনিক শপিংমল সিকিউর সিটিতে সম্পন্ন হলো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যাগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, থ্যালাসেমিয়া সচেতনতা এবং রক্তদানে সচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে সীতাকুণ্ডের বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মানবতা ফাউন্ডেশনের সভাপতি রনি খান,রক্তের বন্ধনে আবদ্ধ পরিবারের রাজু, রুহিত,দিদারুল আলম,নুরুল করিম,আরমান সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ওমর ফারুক,সহ- সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আদর্শ ছাত্র ও যুব সমাজের সাধারন সম্পাদক হালিম জাগ্রত তরুন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহদাত সালেহীন রক্তের সন্ধ্যানে এর এডমিন রনি চৌধুরী,গরীবের বন্ধু ফান্ডেশনের আবু তাহের বাঁশবাড়ীয়া ব্লাড ডোনেট গ্রুপের সদস্য সোহেল ও সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির সদস্য মোঃ আকতার হোসাইন এলিট।
সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির সদস্য মোঃ আকতার হোসাইন এলিট বলেন রক্তদান শুধু রক্ত দেওয়া নয়,এটি একজন মানুষের জীবন বাঁচানোর মহান সুযোগ। আপনার দান করা এক ব্যাগ রক্ত হয়তো কোনো মায়ের মুখে হাসি ফোটাবে,কোনো শিশুকে নতুন জীবন দেবে।অন্যদিকে, মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে মৃত্যুর পরও একজন মানুষ অন্যের পৃথিবীকে আলোকিত করতে পারেন।এর চেয়ে মহৎ মানবিক কাজ আর কিছুই হতে পারে না।তাই সবাই কে এ মানবিক কাজে এগিয়ে আসার অনুরোধ জানান।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।