home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কুড়িগ্রামে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

মোঃ আসাদুজ্জামান সরকার, জেলা প্রতিনিধি।
মোঃ আসাদুজ্জামান সরকার, জেলা প্রতিনিধি।কুড়িগ্রাম।

আপডেট: ৮ নভেম্বর ২০২৬, ২৩:৩৪

Facebook
Twitter

কুড়িগ্রামে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস ও সমবায় মেলা উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (০৮ নভেম্বর ২০২৬) দুপুরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় সমবায় খাতের গুরুত্ব, বর্তমান সরকারের লক্ষ্য এবং কুড়িগ্রাম অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে সমবায়ভিত্তিক উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, জেলা সমবায় অফিসার মোহাম্মদ আইন উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান, জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন, জেলা সমবায় অফিসের পরিদর্শক আবু জাফর, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, প্রেসক্লাব সভাপতি শফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, সদর উপজেলা প্যারামেডিকেল পল্লী চিকিৎসক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নজরুল ইসলাম খান (ডাঃ নজরুল), সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল, সমবায় অফিসের অনান্যরাসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, দেশের অর্থনৈতিক মুক্তি ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের কোনো বিকল্প নেই। গ্রামীণ জনপদে কর্মসংস্থান সৃষ্টি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার আহ্বান জানানো হয়। 


সদর উপজেলা প্যারামেডিকেল পল্লী চিকিৎসক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নজরুল ইসলাম খান (ডাঃ নজরুল) বলেন, কুড়িগ্রামের অনেক চর ও প্রত্যন্ত এলাকার দরিদ্র ও হতদরিদ্র মানুষদের আমাদের সমবায় সমিতির পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা এবং বিনামূল্যে জীবনরক্ষাকারী চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। আমাদের এই সংগঠনের পল্লী চিকিৎসকরা নিজেদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। যা আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 


আলোচনা সভা শেষে সফল সমবায়ীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।