

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির পাশাপাশি সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।রবিবার বিকেলে রহনপুর আহাম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল আলোচনা সভায় সভাপতিত্ব করেন রহনপুর পৌর বিএনপি নেতা সাবেক কাউন্সিলর আশরাফুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ আমিনুল ইসলাম । আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কাসেম মোহাম্মদ মাসুম, নাচোল বিএনপি নেতা নুর কামাল, দুরুল হুদা, রহনপুর ইউনিয়ন বিএনপি নেতা আলাউদ্দিন পারভেজ সহ ছাত্রদল যুবদল শ্রমিকদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্য বলেন বর্তমানে আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যে ভুল করেছেন সে ভুলের খেসারত এখন আপনাদের দিতে হচ্ছে ।সভা শেষে মরহুম বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রীর তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।