home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


পদ্মার নৌপথে পাচারের আগেই ৯২৫০ কেজি সার বিজিবি কর্তৃক জব্দ ।

Md.zahid Azad
Md.zahid AzadUnknown location

আপডেট: ৫ অক্টোবর ২০২৬, ১৭:৩৬

Facebook
Twitter

পদ্মার নৌপথে পাচারের আগেই ৯২৫০ কেজি সার বিজিবি কর্তৃক জব্দ ।

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নদীপথে অবৈধভাবে ভারতে পাচারের সময় ৯ হাজার ২৫০ কেজি মালিকবিহীন সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুরাতন ঠোটারপাড়া নদীতে এই অভিযান চালানো হয়।


বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশ্রায়ন বিওপির একটি বিশেষ টহল দল পুরাতন ঠোটারপাড়া নদীর তীরে অভিযান পরিচালনা করে। এ সময় নদীপথে ভারতে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ধরনের সার উদ্ধার করা হয়।


জব্দকৃত সারের বিবরণ মিউরেট অব পটাশ (এমওপি) সার: ৩,৫০০ কেজি,টিএসপি সার: ৪,০০০ কেজি এবং ফসফেট সার: ১,৭৫০ কেজি সব মিলিয়ে উদ্ধারকৃত সারের মোট পরিমাণ ৯ হাজার ২৫০ কেজি।


এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে বাইরে পাচার হতে না পারে, সে বিষয়ে বিজিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও যোগ করেন, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে ৪৭ বিজিবির এমন অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।