home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

ডেক্স রিপোর্ট
ডেক্স রিপোর্টরুহিয়া, ঠাকুরগাঁও।

আপডেট: ৫ অক্টোবর ২০২৬, ১৫:৪২

Facebook
Twitter

অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত সহেদ আলীর পাশে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে সর্বস্বান্ত হয়ে পড়া ভ্যানচালক সহেদ আলীর পাশে দাঁড়িয়েছে রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব। সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় প্রেস ক্লাবের কার্যালয়ে অসহায় পরিবারটির জন্য প্রেস ক্লাবের পক্ষ থেকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। সম্প্রতি অগ্নিকাণ্ডে সহেদ আলীর বসতঘরসহ ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে সবকিছু হারিয়ে তিনি ও তার পরিবার চরম অসহায় অবস্থায় পড়েন। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্দশার কথা জানতে পেরে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাব। প্রেস ক্লাবের পক্ষ থেকে সহেদ আলীর হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার পরিচয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও সহেদ আলীর পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। খাদ্যসামগ্রী পেয়ে সহেদ আলী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুর্দিনে প্রেস ক্লাবের সদস্যরা পাশে দাঁড়ানোয় তিনি ও তার পরিবার কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলাল হোসেন আকাশ, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, সহ-সম্পাদক শফিকুল ইসলাম মাস্টার, উপজেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা, শ্যামলী সিমেন্ট শীট মিলস্ লি: এর ব্রান্ড প্রমোটর নিশাদ চৌধুরী ও স্থানীয় ব্যক্তি মোজাম্মেল হক।

অন্যান্য নিয়ে আরও পড়ুন

অন্যান্য নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।