home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ঢাকার দোহারে বর্ণাঢ্য র‍্যালিতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন

শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।
শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।দোহার, ঢাকা।

আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০

Facebook
Twitter

ঢাকার দোহারে বর্ণাঢ্য র‍্যালিতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন

ঢাকার দোহারে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬’ উদ্‌যাপিত হয়েছে। দিবসের মূল প্রতিপাদ্য ছিল, ‘একসাথে আরো শক্তিশালী-জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি’।

এ উপলক্ষ্যে বিনামূল্যে পোষা প্রাণীর টিকাদান, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

আজ ২৮ সেপ্টেম্বর, সোমবার, সকালে, পোষা প্রাণীদের বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেয়ার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম এম মামুনুর রশীদ।

ইউএনও মো. মাঈদুল ইসলাম বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্ক মুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্য অর্জনে জনসচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শামীম হোসেন জানান, জলাতঙ্ক মারাত্মক রোগ হলেও টিকাদানের মাধ্যমে এটি প্রতিরোধ সম্ভব। তিনি প্রতি বছর পোষা বিড়াল ও কুকুরকে নিয়মিত টিকা দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি ও নাগরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।