home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


চাঁপাইনবাবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে কিশোরীদের সচেতন হওয়ার আহ্বান

মোঃ হাবিবুর রহমান খান, জেলা প্রতিনিধি।
মোঃ হাবিবুর রহমান খান, জেলা প্রতিনিধি।চাঁপাইনবাবগঞ্জ।

আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪১

Facebook
Twitter

চাঁপাইনবাবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে কিশোরীদের সচেতন হওয়ার আহ্বান

মাদকমুক্ত সমাজ গঠনে কিশোরীদের ভূমিকা: সচেতনতা, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ” শীর্ষক আলোচনা সভা, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জের রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক। স্বাগত বক্তব্য দেন রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, “মাদক একটি নীরব ঘাতক। এটি মানুষের সুন্দর জীবনকে মুহূর্তেই অন্ধকারের দিকে ঠেলে দেয়। মাদক শুধু একজন মানুষের জীবন ধ্বংস করে না, একই সঙ্গে একটি পরিবারকেও বিপর্যয়ের মুখে ঠেলে দেয়।”
তিনি বলেন, বন্ধুদের প্ররোচনা, কৌতূহল, হতাশা, একাকীত্ব ও পারিবারিক কলহের কারণে অনেকেই মাদকের দিকে ঝুঁকে পড়েন। তাই মাদকসেবী বন্ধু বা খারাপ সঙ্গ পরিহার করতে হবে। মানসিক চাপ মোকাবিলায় মাদকের আশ্রয় না নিয়ে কাউন্সেলর কিংবা বিশ্বস্ত মানুষের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে কিশোরীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি সতর্ক করে বলেন, বর্তমানে মাদক ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে নারীদের মাদক বহনের কাজে ব্যবহার করছে। অতিরিক্ত অর্থের লোভে বা না বুঝে কোনো সন্দেহজনক পার্সেল, ব্যাগ বা পণ্য বহন করা থেকে বিরত থাকার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।
অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, মাদকবিরোধী নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীতশিল্পী বাবলু হক মাদকবিরোধী সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন এবং মেধাবী চার শিক্ষার্থীর মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গীর নেতৃত্বে শিক্ষার্থীরা মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ করেন। এ সময় মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।