home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


২৮ বছরে স্যাপার ল্যাড স্কুলে বড়াইগ্রামে বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা

মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি।
মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি।নাটোর।

আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

Facebook
Twitter

২৮ বছরে স্যাপার ল্যাড স্কুলে বড়াইগ্রামে বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা

​নাটোরের বড়াইগ্রামের আহমেদপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাপার ল্যাড স্কুল-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​বুধবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন খাতুন।
​প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে রূপ নেয়।

​সকালে বিদ্যালয়ের ৩৫ জন কোমলমতি শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পবিত্র কোরআন শরীফ হাতে তুলে দেওয়া হয়। এবং বিদ্যালয়ের দীর্ঘ পথচলার স্বীকৃতিস্বরূপ সরকারি নিবন্ধনের মূলপত্রটি সভাপতি মো. সাইফুল ইসলাম প্রধান শিক্ষিকার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
​এছাড়াও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের সফলতার ২৮ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। ​এবং ২০২৫ সালের বিভিন্ন শ্রেণীতে সেরা সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও স্মারক ক্রেস্ট বিতরণ করা হয়। পাশাপাশি, ২০২৬ সালের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
​অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ ও দেশ গড়ার মূল কারিগর। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকদেরও আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়।
​পরিশেষে, বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত ও যুগোপযোগী করার প্রত্যয় ব্যক্ত করে অত্যন্ত আনন্দঘন পরিবেশে দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অন্যান্য নিয়ে আরও পড়ুন

অন্যান্য নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।