home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মোল্লাহাটে ৩৫টি চায়না দুয়ারি জব্দ করে বিনষ্ট করা হয়ছে।

সজিব মোড়ল, মোল্লাহাট উপজেলা প্রতিনিধি।
সজিব মোড়ল, মোল্লাহাট উপজেলা প্রতিনিধি।বাগেরহাট।

আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৩

Facebook
Twitter

মোল্লাহাটে ৩৫টি চায়না দুয়ারি জব্দ করে বিনষ্ট করা হয়ছে।

বাগেরহাটের মোল্লাহাটে দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে ৩৫টি চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে এসব নিষিদ্ধ জাল স্থানীয় লোকজনের উপস্থিতিতে বিনষ্ট করা হয়।


 বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার কোদালিয়া বিলের আড়ুয়াডিহি অংশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়।


মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে জব্দ করা ৩৫টি চায়না দুয়ারির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা। এসব জাল জলজ জীববৈচিত্র্য ধ্বংস করে এবং বিভিন্ন প্রজাতির মাছের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করে।


অভিযানের সময় কোদালিয়া বিলের দুটি পাটা কেটে দেওয়া হয়। এতে মাছের স্বাভাবিক চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।


অভিযানে পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন। দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।