

১৩ সেপ্টেম্বর,রবিবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌরসদরে সীতাকুন্ডের ঐতিহ্যবাহী "আল আমিন হোটেল এন্ড রেষ্টুরেন্টে"সকাল ৯ টায় বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা'র মহাসচিব মোঃকামরুল ইসলাম এর সাথে সংস্হার সীতাকুন্ড উপজেলা কমিটির এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এ মত বিনিময় সভায় উপস্থিত বিশিষ্ট সংগঠক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও দৈনিক আলোকিত দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কে এম রুবেল এর সঞ্চালনায় সভায় কমিটির প্রত্যেক সদস্য যার যার পরিচয়োত্তর সংগঠনে অন্তর্ভুক্ত সুবিধা- অসুবিধা ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকি ও বিভিন্ন বিষয়ে মতামত ব্যাক্ত করেন।মত বিনিময় সভায় উপস্হিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা কমিটির সভাপতি সাহাদাত হোসেন(বিডি লাইভ২৪ নিউজ),সাধারণ সম্পাদক রেজাউল করিম হেলাল(দৈনিক দেশ প্রতিদিন)সহ সভাপতি এ জেড ভূঁইয়া রাজু(দৈনিক হালচাল নিউজ/আগামীর দর্পণ),যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসেন(দৈনিক জবাবদিহি),যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন(দৈনিক দেশ প্রতিদিন),সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন(দৈনিক জনবাণী) ও অর্থ সম্পাদক হাসান তারেক(দৈনিক ঢাকা) প্রমূখ।
সংস্হার মহাসচিব কামরুল ইসলাম সাংবাদিকের কথা গুলো মনোযোগ সহকারে শুনেন এবং বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মত সুবিশাল ফ্ল্যাট ফর্মে যুক্ত হয়ে কাজ করার সুযোগ সৃষ্টি করে নেওয়ায় আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা সাংবাদিক বান্ধব একটি সংগঠন যা প্রতিষ্ঠা থেকে অদ্যাবধি সাংবাদিক কল্যাণে কাজ করে আসছে।তিনি আরো বলেন সংগঠন ও সাংবাদিকতা এক নয় দুই টা ভিন্ন বিষয়।সাংবাদিকতা ঘরে বসে করা যায় কিন্তু সংগঠন করা যায় না।সংগঠন থেকে সুফল পেতে সংগঠনের জন্য একটু সময় দিত হবে। সাংবাদিকদের ঐক্যের জায়গা হলো সংগঠন।কারো ব্যাক্তিগত আক্রোশ ও নিরাপদ
দায়িত্ব পালনে কোন ধরনের হুমকি ধামকি ও বিপদে পড়লে সংগঠন আপনার পাশে থাকবে এবং কেন্দ্রীয় ভাবে সার্বিক সহযোগিতা থাকবে।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।