home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


রুহিয়ায় জমি নিয়ে দ্বন্দ্ব লাউ গাছ নিধনের পাল্টাপাল্টি অভিযোগ

MD SOEL RANA
MD SOEL RANAঠাকুরগাঁও।

আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫২

Facebook
Twitter

রুহিয়ায় জমি নিয়ে দ্বন্দ্ব লাউ গাছ নিধনের পাল্টাপাল্টি অভিযোগ

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ৪ নম্বর ঢোলারহাট ইউনিয়নের নওপাড়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ফলন্ত লাউ গাছ উপড়ে ও কেটে ফেলার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় থানায় পৃথক এজাহার দায়েরের পর উভয় পক্ষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নওপাড়া মৌজায় ১ একর ৫০ শতক জমি নিয়ে মাধবপুর (জোতপাড়া) গ্রামের মোঃ সম্বু ইসলাম ওরফে রফিকুল (৫৫) এবং মোঃ সাদেকুল ইসলামের (৩৬) পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্বু ইসলামের দাবি, ২০২০ সালে খরিদ সূত্রে জমিটির মালিকানা পেয়ে তিনি আশরাফুল ইসলাম (৩৭) নামের অপর এক কৃষককে সঙ্গে নিয়ে লাউ চাষ শুরু করেন। কিন্তু প্রতিপক্ষ জমিটি দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল। এর জের ধরে গত ২০ আগস্ট ভোররাতে দুর্বৃত্তরা প্রথম দফায় শতাধিক লাউ গাছ কেটে ফেলে, যাতে দেড় লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ করলে বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে বিবাদীরা পুনরায় ক্ষেতে প্রবেশ করে বাকি গাছসহ মোট প্রায় ২,৫০০টি ফলন্ত লাউ গাছ কেটে ও উপড়ে ফেলে। এতে দুই দফায় তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় সম্বু ইসলাম বাদী হয়ে রশিদুল ইসলাম, সাদেকুল হক, ইসমাইল হোসেন ও আনছারুলসহ কয়েকজনের বিরুদ্ধে রুহিয়া থানায় লিখিত এজাহার দিয়েছেন। অন্যদিকে প্রতিপক্ষ মোঃ সাদেকুল ইসলাম সমস্ত অভিযোগ অস্বীকার করে উল্টো থানায় পাল্টা লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি হলেও বিবাদীরা জোরপূর্বক চাষাবাদ করে আসছে। পূর্বের বিভিন্ন সালিশ-বৈঠকের সিদ্ধান্তও বিবাদীরা অমান্য করেছে। সাদেকুল ইসলামের অভিযোগ, গত ১০ সেপ্টেম্বর বিবাদীরা নিজেদের লাউ ক্ষেতের ২৭টি পুরাতন গাছ নিজেরাই উপড়ে ফেলে তাদের মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত করে। এর পরদিন ১১ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রফিকুল ও তার সঙ্গীরা তাদের বাড়িতে চড়াও হয় এবং প্রাণনাশের হুমকি দেয়। ক্ষতিগ্রস্ত কৃষক সম্বু ইসলাম বলেন, কষ্টের ফলন্ত গাছগুলো কেটে ফেলায় আমি নিঃস্ব হয়ে পড়েছি। অন্যায় ও ক্ষতির বিচার চাওয়ার পাশাপাশি পরিবারের নিরাপত্তা চাই। ঢোলারহাট ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সবুজ আলী জানান, বিষয়টি জেলা কৃষি কর্মকর্তাকে অবগত করা হয়েছে। তদন্ত ও আইনি প্রক্রিয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা ও ক্ষতিপূরণের বিষয়ে সহযোগিতার উদ্যোগ নেওয়া হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী জানান, উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


অপরাধ নিয়ে আরও পড়ুন

অপরাধ নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।