

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনের বিভিন্ন অংশের পলেস্তারা খসে পড়ার পাশাপাশি দেয়াল, বিম ও ছাদে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ফলে প্রতিদিন চিকিৎসা নিতে আসা শত শত রোগী, তাদের স্বজন এবং হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরেই ভবনের অবকাঠামোগত অবস্থা জরাজীর্ণ রূপ নিয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের পলেস্তারা কিংবা ছাদের অংশ ধসে পড়ে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ঝুঁকি জেনেও বাধ্য হয়ে এই ভবনেই চলছে চিকিৎসা সেবা।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, জরাজীর্ণ ছাদের নিচে শুয়ে থাকতে সার্বক্ষণিক ভয়ে থাকতে হয়। হঠাৎ করেই মাথার ওপর ছাদের অংশ ধসে পড়ছে।
এই অবস্থায় বড় ধরনের কোনো প্রাণহানি বা দুর্ঘটনা ঘটার আগেই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার দাবি উঠেছে। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং নিরাপত্তার স্বার্থে দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনটি পরিদর্শন, প্রয়োজনীয় সংস্কার কিংবা বিকল্প চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।