home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বালিয়াডাঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা, সংগঠন শক্তিশালী করার আহ্বান

আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গি উপজেলা প্রতিনিধি
আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গি উপজেলা প্রতিনিধিঠাকুরগাঁও

আপডেট: ৩০ জুলাই ২০২৬, ১৬:৩৫

Facebook
Twitter

বালিয়াডাঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা, সংগঠন শক্তিশালী করার আহ্বান

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উপজেলা শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সংগঠনের তৃণমূল পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জুলফিকার আলী শাহ্-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রাশেদুরজ্জামান চৌধুরী রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম। গেস্ট অব অনার ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাকসুদুল ইসলাম মুন্না। স্বাগত বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কামরুজ্জামান কামু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. আবু হায়াত নুরুন্নবী, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, সদস্য সচিব অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. সৈয়দ আলম, সাবেক সাধারণ সম্পাদক ড. টি. এম. মাহাবুবর রহমান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবেদুর রহমান, মো. খুরশিদ আলম, ডা. মো. তোফাজ্জল হোসেন তোফায়েল, মো. মামুন আক্তার সবুর এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আইয়ুব আলী খান।

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মীসভায় অংশ নেন।

বক্তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

কর্মীসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।