home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ইরান যুদ্ধে প্রথম পর্যায়েই ৪০০-এর বেশি মার্কিন সেনা হতাহত—প্রতিবেদন

আব্দুল বাছির সা'দী
আব্দুল বাছির সা'দী স্টাফ রিপোর্টার

আপডেট: ৩০ জুলাই ২০২৬, ১৭:১৯

Facebook
Twitter

ইরান যুদ্ধে প্রথম পর্যায়েই ৪০০-এর বেশি মার্কিন সেনা হতাহত—প্রতিবেদন

প্রতিরক্ষা দপ্তরের নতুন প্রকাশিত নথির বরাতে দ্য ওয়ার হর্স জানিয়েছে, ইরান যুদ্ধের প্রথম পর্যায়ে মার্কিন বাহিনীর অন্তত ৪০০ জন হতাহত হন, যার মধ্যে ১৭ জনের আঘাত ছিল প্রাণঘাতী পর্যায়ের।


প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মার্কিন সেনাবাহিনীতে (Army)। তাদের ২৭০ জনের বেশি হতাহত, যার মধ্যে ৬৪ জন কর্মকর্তা, দুইজন জেনারেল এবং প্রায় এক-তৃতীয়াংশ রিজার্ভ সদস্য ছিলেন।


সবচেয়ে বেশি দেখা গেছে মাথায় আঘাত (Head Trauma), যা অন্তত ১৭০ জন সেনার ক্ষেত্রে শনাক্ত হয়েছে।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১ মার্চ কুয়েতের পোর্ট শুয়াইবা-য় একটি অপারেশনস সেন্টারে ইরানের ড্রোন হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হন, যা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে প্রাণঘাতী একক হামলা ছিল।


আহত দুই জেনারেল—ব্রিগেডিয়ার জেনারেল ক্লিন্ট বার্নস এবং মেজর জেনারেল ব্র্যাড হিনসন—গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা উপেক্ষা করার অভিযোগে সমালোচিত হয়েছেন।


এছাড়া ৩ মার্চ ২৯ জন এবং ১৮ মার্চ ৭০ জন হতাহতের দুটি বড় ঘটনার তথ্য সেন্টকম (CENTCOM) কখনো প্রকাশ্যে জানায়নি; তারা এখনো শুধু মাসিক মোট হতাহতের সংখ্যা প্রকাশ করছে।


প্রতিবেদনটি আরও দাবি করেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ জুলাই যুদ্ধবিরতি শেষ করার পর, ইতোমধ্যে আরও ২০০-এর বেশি হতাহত এবং অতিরিক্ত চারজনের মৃত্যু নথিভুক্ত হয়েছে।


সূত্র: The War Horse

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।