

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দেশের অর্থনৈতিক রাজধানী চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। বন্যাকবলিত মানুষের দুর্দশা লাঘবে মাঠপর্যায়ে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
মঙ্গলবার ও বুধবার জমিয়তের একটি প্রতিনিধি দল কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ও পুকুরিয়াসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে। এ সময় তারা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী ও মানবিক সহায়তা বিতরণ করেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক দায়িত্ব পালন করেন ঢাকা জেলা জমিয়তের সভাপতি মুফতি আমিনুল ইসলাম কাসেমী। প্রতিনিধি দলে আরও ছিলেন সাভার থানা জমিয়তের সভাপতি শাইখুল হাদিস মুফতি আলী আশরাফ তৈয়্যব এবং সাভার থানা জমিয়তের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুফতি নাজমুল হাসান বিন নূরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিনিধি দলের নেতৃবৃন্দ বলেন, ভয়াবহ দুর্যোগের মধ্যেও বন্যাকবলিত এলাকার মানুষের ঈমানদারিতা, আন্তরিকতা ও অতিথিপরায়ণতা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে বাঁশখালীর বৈলছড়িস্থ জামিয়া মিলিয়া আজিজিয়া মাদরাসার আন্তরিক মেহমানদারি এবং এলাকার বিভিন্ন মাদরাসার অতিথিপরায়ণতা প্রতিনিধি দলের সদস্যদের মুগ্ধ করেছে।
নেতৃবৃন্দ আরও জানান, বৃহত্তর চট্টগ্রামের জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতাকর্মীরা, বিশেষ করে হাটহাজারী মাদরাসাকেন্দ্রিক নেতৃবৃন্দ, ত্রাণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করেছেন। এ সহযোগিতার জন্য প্রতিনিধি দল সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।