home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


রুহিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে থানায় এজাহার

MD SOEL RANA
MD SOEL RANAUnknown location

আপডেট: ২৮ জুলাই ২০২৬, ১৭:৪৬

Facebook
Twitter

রুহিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে থানায় এজাহার

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৩নং রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসাননগর (কদমবাগান) এলাকায় ৮ বছরের এক কন্যাশিশুকে আখক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কন্যাশিশুর বাবা ফিরোজ বাদী হয়ে অভিযুক্ত মোঃ রাসেদ ইসলাম(২০)-এর বিরুদ্ধে রুহিয়া থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। রাসেদ ইসলাম দক্ষিন আসাননগর কদমবাগান এলাকার কলিম উদ্দীনের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কদমবাগান এলাকার মোঃ কলিম উদ্দীনের ছেলে রাসেদ ইসলাম প্রতিবেশী ওই শিশুকে বিভিন্ন সময় কু-প্রস্তাব ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। গত রবিবার ২৬ জুলাই ২০২৬ইং আনুমানিক বিকাল ৩ টার সময় ওই কন্যাশিশুর বাড়ির পাশে টাঙ্গন নদীতে গোসল করতে যায়। অভিযোগ মতে, গোসল করার সময় অভিযুক্ত রাসেদ ইসলাম তাকে একা পেয়ে নানা প্রলোভন দেখিয়ে নদীর পূর্ব পাশে জনৈক মোঃ মাসুদের আখক্ষেতে নিয়ে যায়। সেখানে কিশোরীর মুখ চেপে ধরে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে কিশোরী যন্ত্রণায় চিৎকার শুরু করলে অভিযুক্ত রাসেদ তাকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী বাড়িতে ফিরে তার স্বজনদের নিকট ঘটনাটি বিস্তারিত প্রকাশ করে। ভুক্তভোগীর বাবা জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে বাড়িতে এসে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে রুহিয়া থানায় উপস্থিত হয়ে এ লিখিত এজাহার পেশ করি। এ বিষয়ে রুহিয়া থানার উপ-পরিদর্শক রাম বাবু রায় জানান, এই বিষয়ে রুহিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে, যার মামলা নং ১০ তারিখ ২৭/০৭/২০২৬ইং। আসামি ধরার চেষ্টা চলছে।

অপরাধ নিয়ে আরও পড়ুন

অপরাধ নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।