home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চকরিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ সম্পন্ন

মোঃ আবদুল করিম
মোঃ আবদুল করিমক্রাইম রিপোর্টার

আপডেট: ৩১ জুলাই ২০২৬, ১৭:১৫

Facebook
Twitter

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চকরিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ সম্পন্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৫৮ টি স্কুল ও মাদ্রাসায় ৩০ হাজার চারা বিতরণ ও রোপণের কর্মসূচি হাতে নিয়েছে চকরিয়া উপজেলা ছাত্রদল। 

এ উপলক্ষে আজ সকালে উপজেলার ফাঁসিয়াখালী রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও রোপণের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

এতে প্রধান অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলওয়ার, বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুবউদ্দিন, ফাঁশিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদুল মোস্তফা, উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম বাপ্পি, সদস্য সচিব আব্দুল্ল আল নোমান। 

প্রধান অতিথি তার বক্তব্যে বৃক্ষরোপণে শিক্ষার্থীসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান। 


পরিবেশের ভারসাম্য রক্ষা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহীত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সহযোগিতার লক্ষ্যে উপজেলা ছাত্রদল চকরিয়া উপজেলার আওতাধীন মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মাদ্রাসা সমূহের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ ও রোপণ কার্মসূচি হাতে নিয়েছে বলে জানান ছাত্রদল আহবায়ক।

রাজনীতি নিয়ে আরও পড়ুন

রাজনীতি নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।