home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ঢাকার দোহার উপজেলার জয়পাড় কলেমা চত্বরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ

শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।
শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।দোহার, ঢাকা।

আপডেট: ১ নভেম্বর ২০২৬, ০৭:২৬

Facebook
Twitter

ঢাকার দোহার উপজেলার জয়পাড় কলেমা চত্বরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ

বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে সমাবেশ ও আনন্দ র‍্যালি আয়োজন করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার কালেমা চত্বরে স্থানীয় যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। দোহার উপজেলা যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাশেম বেপারী।

সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, যুবসমাজ দেশের বড়ো শক্তি। এই শক্তিকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

তাঁরা বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হবে। দেশ গঠনে তরুণদের ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজি দেলোয়ার হোসেন মাসুদ এবং সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, শানু মোল্লাসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রাজনীতি নিয়ে আরও পড়ুন

রাজনীতি নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।