home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচন

জিল্লুর রহমান ভূঁইয়া জিতু, সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি।
জিল্লুর রহমান ভূঁইয়া জিতু, সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি।চট্টগ্রাম।

আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৬

Facebook
Twitter

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচন

চট্টগ্রাম উৎসবমুখর পরিবেশ, আনন্দ-উচ্ছ্বাস ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ)দ্বিবার্ষিক নির্বাচন।নির্বাচনে সভাপতি পদে সোহাগ আরেফিন,সাধারণ সম্পাদক পদে আব্দুল কাদের রাজু এবং সাংগঠনিক সম্পাদক পদে অন্তর মাহমুদ রুবেল নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার(৩০ অক্টোবর)বিকেল ৩টায় চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়।সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো নির্বাচন প্রক্রিয়ায় আনন্দঘন পরিবেশ বিরাজ করে।
নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র সহসভাপতি রাজু আহমেদ,সহসভাপতি আমিনুল হক শাহীন,যুগ্ম সাধারণ সম্পাদক এম আর মিলন ও রেদওয়ান হৃদয়,অর্থ সম্পাদক মো. হাম্মদ শাকিল,সহ-অর্থ সম্পাদক সাইদুর রহমান মোর্শেদ,দপ্তর সম্পাদক শাফায়েত মোর্শেদ,প্রচার সম্পাদক রতন বড়ুয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুল সেফাত উল্লাহ,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো.জুয়েল শিকদার, সমাজকল্যাণ সম্পাদক এস নেজাম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক গিয়াস উদ্দিন টিটু,ক্রীড়া সম্পাদক মুস্তাফিজুর রহমান, আপ্যায়ন সম্পাদক আছহাব উদ্দিন হিরো,নারী বিষয়ক সম্পাদক শরীফন নাহার হ্যাপী এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল,চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা এবং দৈনিক সময়ের কাগজের আঞ্চলিক সম্পাদক নূর মোহাম্মদ রানা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মো.মাসুদ আলম। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মাইনুদ্দিন কাদেরী শওকত, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, ফুলকলি লিমিটেডের জিএম এম এ সবুজ এবং দৈনিক চট্টগ্রাম পোস্টের সম্পাদক মো. আইয়ুব।
নবনির্বাচিত কমিটির প্রতি প্রত্যাশা ব্যক্ত করে সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ নির্বাচন চট্টগ্রামের সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও পেশাগত সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি সাংবাদিকদের কল্যাণ,অধিকার প্রতিষ্ঠা এবং গণমাধ্যমকর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সদস্যরা।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।