দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


মঙ্গলবার (১২ মে) বিকেল ৪টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান-এ দৃষ্টিনন্দন ফটক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাসুদ হাসান, করিমগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন এবং শোলাকিয়া ঈদগাহর ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, ইলেকট্রনিক মিডিয়ার কর্মী ও সর্বস্তরের জনগণ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা শোলাকিয়া ঈদগাহ ময়দানের ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে পরামর্শ প্রদান করেন। জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল গুরুত্ব সহকারে তাদের পরামর্শ শোনেন এবং ভবিষ্যতে আরও সুযোগ-সুবিধা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার আশ্বাস দেন।
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানটি পৌর শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় ৭ একর আয়তনের এই ঈদগাহে ২৬৫টি কাতারে লক্ষাধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।
উল্লেখ্য ১৭৫০ সালে এখানে প্রথম ঈদের জামাত শুরু হয়। পরবর্তীতে ১৮২৮ সালে বৃহৎ আকারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রায় দুই শতাব্দীর ঐতিহ্য বহনকারী এই ঈদগাহে প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা অংশ নেন। নিরাপত্তা নিশ্চিতে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করে থাকে।
জাতীয় নিয়ে আরও পড়ুন




