দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাতেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করেন। জাতীয় পর্যায়ে উদ্বোধনের পর একই সঙ্গে দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে মেলার কার্যক্রম শুরু হয়।
দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত স্থানীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন।
বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল হওয়ায় এখন নামজারি, খতিয়ান, পর্চা উত্তোলন এবং ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে। এতে সময় ও ব্যয় কমার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, দৌলতপুর উপজেলার জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ বিপুল জনগোষ্ঠীকে কার্যকর সেবা দিতে সরকারি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে অক্ষরজ্ঞানহীন ও সাধারণ মানুষ যেন অনলাইন নামজারি প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
তিনি সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাসের প্রশংসা করে বলেন, সম্প্রতি সৌদি আরবপ্রবাসী ইউসুফ নামের এক ব্যক্তির জমির নামজারি মাত্র সাত দিনের মধ্যে সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে দৌলতপুরের সাবেক সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বেগমের কর্মদক্ষতারও প্রশংসা করেন তিনি।
মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য প্রদান, তাৎক্ষণিক পরামর্শ এবং অনলাইনে আবেদন করার সুযোগ রাখা হয়েছে। আয়োজকদের আশা, এ মেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভূমি সেবা সম্পর্কে সচেতনতা আরও বাড়বে।
উপজেলা ভূমি অফিস, দৌলতপুরের আয়োজনে এ মেলা ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলবে। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন।
জাতীয় নিয়ে আরও পড়ুন

.webp&w=2048&q=75)






