দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: মোহাম্মদ সেলিম, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লুণ্ঠিত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ২৩ মার্চ রাত সাড়ে ৯টার দিকে আখাউড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ধরখার ইউনিয়নের তন্তর বাজার এলাকা থেকে প্রধান আসামি ইয়াছিন মিয়াকে গ্রেফতার করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর চৌমুহনী এলাকার একটি সিএনজি স্ট্যান্ড থেকে লুণ্ঠিত অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত আরও দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা সিএনজিটি আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গত ২১ মার্চ ভোরে বিজয়নগর উপজেলার চান্দুরা সিএনজি স্ট্যান্ড থেকে আখাউড়ার দিকে আসার পথে হীরাপুর এলাকায় সিএনজিটি ছিনতাই করা হয়। এ ঘটনায় আখাউড়া থানায় একটি দস্যুতা মামলা দায়ের করা হয়। এরপর থেকেই পুলিশ অভিযান চালিয়ে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ইয়াছিন মিয়ার বিরুদ্ধে একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-আখাউড়ার বাউতলা এলাকার ইয়াছিন মিয়া (২৮), সুলতানপুর পূর্বপাড়ার সুমন চিশতি (৪৩) এবং একই এলাকার মামুন মিয়া (২০)।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরাধ নিয়ে আরও পড়ুন








