প্রতিবেদক: মোঃ জাহিদ তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ভারতীয় গাঁজাসহ মো. শুকুর আলী (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে মহিষকুন্ডি বিওপির একটি নিয়মিত টহল দল তাকে আটক করে। আটককৃত শুকুর আলী দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহিষকুন্ডি বিওপির হাবিলদার মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ১৫৩/৬ থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে ডাংমড়কা নামক স্থানে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এ সময় ভারত থেকে আনা মালামালসহ সন্দেহভাজন হিসেবে শুকুর আলীকে তল্লাশি করা হয় এবং তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত ১ কেজি ভারতীয় গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ হাজার ৫০০ টাকা।অভিযানটি পরিচালনা করেন হাবিলদার মো. ইলিয়াস হোসেনে সহ ল্যান্স নায়েক মো. আরিফ, সিপাহী অনিমেষ এবং সিপাহী মো. মাসুদ কিবরিয়া।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকা দিয়ে মাদকের অনুপ্রবেশ বন্ধে তাদের নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।
সারাদেশে নিয়ে আরও পড়ুন









দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।