দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: মোঃ জাহিদ তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর শাহপাড়া এলাকায় একটি বাড়িতে গড়ে ওঠা অবৈধ মদের মজুতের সন্ধান মিলেছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ জব্দ করা হয়।
শনিবার গভীর রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযান চলাকালে শ্রী শুভঙ্কর প্রামানিকের বাড়ির রান্নাঘর সংলগ্ন চাতাল থেকে বিভিন্ন আকারের বোতলে সংরক্ষিত মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদের মধ্যে কেরু কোম্পানির ছোট ও বড় বোতল মিলিয়ে উল্লেখযোগ্য পরিমাণ মদ ছিল। পাশাপাশি খোলা অবস্থায় সংরক্ষিত মদভর্তি বোতল এবং বিপুল সংখ্যক খালি বোতলও জব্দ করা হয়, যা থেকে ধারণা করা হচ্ছে সেখানে দীর্ঘদিন ধরে মদের ব্যবসা চলছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দকৃত মদের পরিমাণ আনুমানিক ৮৮ লিটার। তবে অভিযানের সময় বাড়ির মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় পলাতক অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে প্রশাসন জানিয়েছে।
অপরাধ নিয়ে আরও পড়ুন








