home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কুষ্টিয়ায় বিজিবি’র বিশেষ অভি/যান ৫৫ লাখ টাকার মা/দক জব্দ।

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।কুষ্টিয়া।

আপডেট: ১ জুলাই ২০২৬, ১৩:১৫

Facebook
Twitter

কুষ্টিয়ায় বিজিবি’র বিশেষ অভি/যান ৫৫ লাখ টাকার মা/দক জব্দ।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫৫ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে। তবে অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং মাদকের বিস্তার রোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযানগুলো পরিচালনা করা হয়। মথুরাপুর মাঠ এলাকা: ৩০ জুন দুপুর ১টা ৩০ মিনিটে কাজীপুর বিওপির সদস্যরা মথুরাপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬ বোতল মদ, ৭ হাজার ২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৮ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। এসব মাদকের আনুমানিক মূল্য ৪৫ লাখ ৬৯ হাজার টাকা। বিলগাথুয়া মাঠপাড়ায় ১ জুলাই রাত ১২টা ৩০ মিনিটে জামালপুর বিওপির অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি মাদক ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৮ বোতল ভারতীয় মদ এবং ২ হাজার ৯৪০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মূল্য ৮ লাখ ৯৪ হাজার টাকা। নিয়ামত মন্ডলের ঘোনায় একই দিন সকাল ১০টা ১০ মিনিটে প্রাগপুর বিওপির অভিযানে ৪৮ বোতল স্কাফ সিরাপ এবং ৮ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ২২ হাজার ৪০০ টাকা।

তিনটি অভিযানে সর্বমোট ১৪ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১০ হাজার ৯৪০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৫৬ বোতল বিভিন্ন প্রকার সিরাপ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকের মোট আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

অপরাধ নিয়ে আরও পড়ুন

অপরাধ নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।