home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ,দৌলতপুরকে হারিয়ে ফাইনালে কুষ্টিয়া পৌরসভা।

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।কুষ্টিয়া।

আপডেট: ২৮ জুলাই ২০২৬, ১৪:১৪

Facebook
Twitter

কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ,দৌলতপুরকে হারিয়ে ফাইনালে কুষ্টিয়া পৌরসভা।

“মাঠে হবে গোলের লড়াই, মাদকের বিরুদ্ধে আমরা সবাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম সেমিফাইনালে দৌলতপুর উপজেলাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছে কুষ্টিয়া পৌরসভা।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলাটিকে কেন্দ্র করে স্টেডিয়ামে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায় এবং ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।টুর্নামেন্টের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের সুস্থ মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতন সমাজ গঠনে ক্রীড়াচর্চা একটি কার্যকর মাধ্যম। যুবসমাজকে মাঠমুখী করতে এবং সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করতেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, এবারের টুর্নামেন্টে কুষ্টিয়া জেলার ছয়টি উপজেলা ও কুষ্টিয়া পৌরসভাসহ বিভিন্ন দল অংশগ্রহণ করছে। প্রথম সেমিফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল শৈলী প্রদর্শন করে কুষ্টিয়া পৌরসভা দল এবং শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে।

ম্যাচটি উপভোগ করতে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ক্রীড়া সংগঠক, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক দর্শক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন জেলার তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে জোরালো ভূমিকা রাখবে।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।