দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি, নাটোর।

নাটোরের বড়াইগ্রামে র্যাব ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে টয়লেটে গোপনে মজুত রাখা ১০৮ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ধানাইদাহ এলাকায় ধানাইদাহ সমবায় ফিলিং স্টেশনের পেছনে অবস্থিত একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানে মনমোহন টোব্যাকোর ম্যানেজার মোঃ সজীবের ভাড়া থাকা বাসার টয়লেট থেকে অবৈধভাবে মজুত রাখা ডিজেল উদ্ধার করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর। ভ্রাম্যমান আদালত তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। উদ্ধার করা ডিজেল স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করে দেওয়া হয় এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেল অবৈধভাবে মজুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অপরাধ নিয়ে আরও পড়ুন








