Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


হবিগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বিজিবি

প্রতিবেদক: সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।

আপডেট: ৬ মার্চ ২০২৬, ০৯:৪৭

Facebook
Twitter

Article Image

হবিগঞ্জে ট্রাক ভর্তি পাথরের নিচে অভিনব কৌশলে লুকিয়ে পাচারের সময় প্রায় ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 


গত বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে পরিচালিত বিশেষ অভিযানে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবির একটি চৌকস আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে কৌশলগত অবস্থান নেয়।

বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে ওই এলাকায় একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখা গেলে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে ট্রাকটি থামান। পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকের উপরে বিপুল পরিমাণ পাথর বোঝাই করা হয়েছে। প্রাথমিকভাবে কিছু সন্দেহ না হলেও পরে পাথর সরিয়ে তল্লাশি চালানো হলে নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ কসমেটিকস উদ্ধার করা হয়। এসব পণ্য অবৈধভাবে সীমান্ত পার করে দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে বিজিবি ধারণা করছে।

বিজিবি জানায়, জব্দকৃত কসমেটিকসের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি টাকা।


 তবে এ ঘটনায় ট্রাকের চালক ও সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 


একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।