দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ডলনীঘোনায় সংঘটিত সংঘবদ্ধ ডাকাতি ও গণধর্ষণের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুন দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিট থেকে ৩টা ৪০ মিনিটের মধ্যে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডলনীঘোনা এলাকার একটি বসতবাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এসময় তারা পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে। পাশাপাশি পরিবারের এক নারী ও তার অপ্রাপ্তবয়স্ক কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠে।
ঘটনার পরপরই কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— তারেক (২৫), তোফাজ্জল হোসেন ওরফে বাবু (২৩), মেহেদী (২৪), তানজীদ (২৫) এবং কেফায়েত হোসেন (২৫)।
এ ঘটনায় চকরিয়া থানায় পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারাসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৫)-এর ৯(৩)/৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন, ডাকাতি এবং সকল প্রকার গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
অপরাধ নিয়ে আরও পড়ুন








