দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


নাটোরের বড়াইগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়।
রবিবার সন্ধ্যায় উপজেলার বাহিমালী আশ্রয়ণ প্রকল্পের সামনে তোতা নামের এক ব্যক্তির বাড়িতে এ অভিযান পরিচালনা করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।
অভিযানকালে প্রায় ২২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও ১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। পরে জব্দকৃত উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এ সময় একজনকে আটক করে নিয়মিত মামলা দায়েরের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়।
অভিযান পরিচালনায় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্বিক সহযোগিতা প্রদান করে।
অপরাধ নিয়ে আরও পড়ুন







