home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা

মোঃ আসাদুজ্জামান সরকার, জেলা প্রতিনিধি।
মোঃ আসাদুজ্জামান সরকার, জেলা প্রতিনিধি।কুড়িগ্রাম।

আপডেট: ৩১ জুলাই ২০২৬, ২২:৩১

Facebook
Twitter

কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা

গতকাল (৩০ জুলাই) কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির মিছিলে ছাত্রদল, যুবদল ও বিএনপির অতর্কিত হামলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে শোনা যায় "ভাই আমি সাংবাদিক, আমি প্রেস, আমাকে মারবেন না"। এমন আকুতি শোনার পরও দৈনিক জনতার খবর ও ইনসাফ টাইমস-২৪ এর উপজেলা প্রতিনিধি মো. আরিফ আল ইমরান কে আম গাছের ডাল দিয়ে বেধড়ক পিটিয়ে তার ডান হাতের কাঁধের হাড় ভেঙে দেওয়া হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার এনসিপি পার্টি অফিস থেকে ফুলবাড়ী জিরো পয়েন্ট এর উদ্দেশ্যে এনসিপি একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। 


উক্ত মিছিলটি পার্টি অফিস থেকে ১০০ গজ এগোতেই বিএনপি'র ছাত্রদল ও যুবদলের লোকজন লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। উক্ত সময় দৈনিক জনতার খবর ও ইনসাফ টাইমস-২৪ এর কুড়িগ্রাম উপজেলা প্রতিনিধি ভিডিও ধারণ করার সময় তার উপরে অতর্কিত হামলা চালায় এবং তার ক্যামেরা ও মাইক্রোফোন ভেঙ্গে দেয়। 


উক্ত সাংবাদিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উক্ত হামলার সময় আমার ডান হাতে মারাত্মক জখম হয়, ঘটনাস্থল থেকে চিকিৎসা করার জন্য এক পথচারী যখন আমাকে গাড়িতে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় এ সময় রাস্তায় আবার আমাদের আটকিয়ে সাংবাদিক পিটাও বলে পুনরায় মারধর শুরু করে এবং গাড়িতে ভাঙচুর শুরু করে দেয়। ঘটনাস্থল থেকে বাঁচার জন্য আমি সাংবাদিকতার পরিচয় পত্র প্রদান করলেও তাদের মারধর আরো বেপরোয়া গতিতে বাড়তে থাকে। একপর্যায়ে আমার ডান হাতের কাধের হাড় ভেঙ্গে যায়। 


বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালে এই সংবাদকর্মী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

অপরাধ নিয়ে আরও পড়ুন

অপরাধ নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।