দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


ঘুষ না পেয়ে সাংবাদিকদের অবরুদ্ধ করে মোবাইল ছিনিয়ে নেয় নবীনগর ভূমি অফিসের কর্মকর্তা আজ সকালে ১৬/৪/২০২৬ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সদর ভূমি অফিসে জমির খারিজ (নামজারি) করতে আসা এক ব্যবসায়ীর কাছে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের লাঞ্ছিত করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং তাঁদেরসহ সেবাগ্রহীতাদের অফিসের ভেতর আটকে রেখে গেটে তালা দেওয়ার ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলমাস নামে এক ব্যবসায়ী তাঁর জমির নামজারি করতে নবীনগর ইউনিয়ন ভূমি অফিসে যান এ সময় সদর ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) শামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমান তাঁর কাছে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে কয়েকজন সংবাদকর্মী সেখানে উপস্থিত হয়ে পেশাগত দায়িত্ব পালনের চেষ্টা করেন।
অভিযোগ রয়েছে, ঘুষ লেনদেনের বিষয়টি ক্যামেরা ও মোবাইলে ধারণ করার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন নায়েব শামসুদ্দোহা ও হাবিবুর রহমান।
তাঁরা কর্তব্যরত সাংবাদিকদের ওপর চড়াও হন এবং তাঁদের মোবাইল ফোন ছিনিয়ে নেন এখানেই শেষ নয়, সাংবাদিকরা এর প্রতিবাদ করলে ৩ জন সাংবাদিকসহ বেশ কয়েকজন সেবাগ্রহীতা ও অফিস স্টাফকে অফিসের ভেতরে রেখে বাইরে থেকে প্রধান ফটকে তালা মেরে ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্ত ওই দুই কর্মকর্তা।
পরবর্তীতে ১ ঘন্টা পরে তাদেরকে UNO'র হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে পরে উত্বপ্ত পরিস্থিতি মীমাংসা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ।
অন্যান্য নিয়ে আরও পড়ুন




