Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৭

নতুন দৃষ্টি
গৌরাঙ্গ বিশ্বাসবিশেষ প্রতিনিধি

আপডেট: ২৬ মে ২০২৬, ০৭:০৯

Facebook
Twitter

Article Image

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব প্রান্তে রড বোঝাই একটি ট্রাক উল্টে ঘটনাস্থলেই ১৭ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতদের অনেকেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন।

ভয়াবহ এই দুর্ঘটনায় সবচেয়ে বড় শোকের ছায়া নেমে এসেছে নওগাঁর মান্দা উপজেলায়। নিহত ১৭ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের বলাক্ষেত্র ও ভেবড়া গ্রামের বাসিন্দা। তারা সবাই পেশায় চুল ব্যবসায়ী ছিলেন। কর্মস্থল থেকে ঈদ উদযাপনের উদ্দেশ্যে একসঙ্গে বাড়ি ফেরার পথেই তারা দুর্ঘটনার শিকার হন।

কালিহাতী থানার ওসি তৌফিক আজম, ওসি (তদন্ত) আব্দুস সালাম, যমুনা পূর্ব থানার ওসি এবং হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী রড বোঝাই ট্রাকটি সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় ট্রাকটি রাস্তার পাশের গভীর খাদে উল্টে যায়। ট্রাকের রডের নিচে চাপা পড়ে এবং প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই ১৭ জন যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং মরদেহ উদ্ধার করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাস, মনিরুজ্জামান মতিন এবং কালিহাতী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শাহ আলম।

এদিকে একসঙ্গে ১৩ জন চুল ব্যবসায়ীর মৃত্যুর খবর বলাক্ষেত্র ও ভেবড়া গ্রামে পৌঁছালে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের বুকফাটা আহাজারি ও কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। ঈদের আনন্দ মুহূর্তেই রূপ নেয় গভীর শোকে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে আনার প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।