দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দস্তমপুর বিল ইজারা প্রদান প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে টেন্ডার বাতিল ও পুনঃরিটেন্ডারের দাবিতে জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন করা হয়েছে। উপজেলার দক্ষিণ বিরহলী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড, পীরগঞ্জ, ঠাকুরগাঁও-এর সভাপতি ফজলে হক স্বাক্ষরিত আবেদনে বলা হয়, গত ০৫ জানুয়ারি ২০২৬ তারিখে দস্তমপুর বিল ইজারার লক্ষ্যে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু সমিতির কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ে দরপত্র জমা দেওয়া সম্ভব হয়নি। আবেদনে অভিযোগ করা হয়, জলমহাল নীতিমালা অনুযায়ী কোনো সমিতির প্রয়োজনীয় কাগজপত্র ও জেলা প্রশাসকের সনদপত্র হালনাগাদ না থাকলে ইজারা প্রদান করা যায় না। অথচ সংশ্লিষ্ট এলাকায় এমন কিছু সমিতির নামে লিজ প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে, যাদের কাগজপত্র যথাযথভাবে হালনাগাদ নয় বলে দাবি করা হয়েছে। যা নীতিমালার পরিপন্থী বলে উল্লেখ করা হয়। এ প্রেক্ষিতে বর্তমান টেন্ডার কার্যক্রম বাতিল করে পুনরায় রিটেন্ডার আহ্বান এবং প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতিকে নীতিমালার আলোকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক ইশরাত ফারজানা'র কাছ থেকে কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবেদনটি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যান্য নিয়ে আরও পড়ুন








