

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার পীরপুর (জামডাঙ্গা) এলাকায় বুধবার (২৯ জুলাই) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত ডিএনসির পরিচালিত পৃথক অভিযানে সনাতন মুর্মু, ছেলে পরেশ মুর্মু (৩৬) নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ লিটার চোলাই মদ এবং ১০০ লিটার মদ তৈরির ওয়াশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন-উপ-পরিদর্শক মামুনুর রশীদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান,, জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।