Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


শান্তিপূর্ণ পরিবেশে দোহারে বাংলা প্রথম পত্রের পরীক্ষা সম্পন্ন

প্রতিবেদক: শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।

আপডেট: কিছুক্ষণ আগে

Facebook
Twitter

Article Image

ঢাকা জেলার দোহার উপজেলায় অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। আজ প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় এই উপজেলায়ও পরীক্ষা শুরু হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত একটানা পরীক্ষা চলে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোর সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছিল, যাতে বহিরাগত কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।কেন্দ্রের বাইরের চিত্রসরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রচণ্ড গরম উপেক্ষা করে শত শত অভিভাবক তাদের সন্তানদের পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করিয়ে বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনেক অভিভাবককে রাস্তার পাশে বসে ধর্মীয় গ্রন্থ পাঠ করতে বা গাছের ছায়ায় বসে সন্তানদের জন্য দোয়া করতে দেখা গেছে। গরমের কারণে পরীক্ষার্থী ও অভিভাবকদের কিছুটা দুর্ভোগ পোহাতে হলেও সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন তারা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দোহার উপজেলার মোট ৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দোহার উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শাম্মী আকতার নাসরিন পরীক্ষার সার্বিক তথ্য নিশ্চিত করেছেন। তার দেয়া তথ্য অনুযায়ী, এ বছর উপজেলার ৬টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০৬৭ জন। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২০৩৯ জন এবং অনুপস্থিত ছিল ২৮ জন শিক্ষার্থী। কেন্দ্রভিত্তিক উপস্থিতির পরিসংখ্যান-জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্ধী সংখ্যা ৪৯৫ উপস্থিতি ৪৮৮ অনুপস্থিত ০৭, বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মোট পরীক্ষার্ধী সংখ্যা ৪৮৭ উপস্থিতি ৪৭৮ অনুপস্থিত ০৯, মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজ মোট পরীক্ষার্ধী সংখ্যা ৫০১ উপস্থিতি ৪৯৯ অনুপস্থিত ০২, মুকসুদপুর শামসুদ্দিন উচ্চ বিদ্যালয় ৩৪২, উপস্থিতি ৩৩৫ অনুপস্থিত ০৭, জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসা মোট পরীক্ষার্ধী সংখ্যা ৬৬ উপস্থিতি ৬৫ অনুপস্থিত ০১, জয়পাড়া টেকনিক্যাল স্কুল ও কলেজ মোট পরীক্ষার্ধী সংখ্যা ১৭৬ জন, উপস্থিতি ১৭৪ অনুপস্থিত ০২।

সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাম্মী আকতার নাসরিন আরও জানান, প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত আনন্দদায়ক ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষার্থীদের উপস্থিতির হারও সন্তোষজনক।"

উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় আগামী পরীক্ষাগুলোও একইভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।