home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেনতামূলক র‍্যালিতে ট্রাফিক পুলিশের দায়িত্বে অবহেলা

জিল্লুর রহমান ভূঁইয়া জিতু, সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি।
জিল্লুর রহমান ভূঁইয়া জিতু, সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি।চট্টগ্রাম।

আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৩

Facebook
Twitter

সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেনতামূলক র‍্যালিতে ট্রাফিক পুলিশের দায়িত্বে অবহেলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও মশক নিধন পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার উপস্থিতি সত্ত্বেও টনক নড়েনি ট্রাফিক পুলিশের।
আজ ২৬ সেপ্টেম্বর(শনিবার) সীতাকুন্ড উপজেলা প্রশাসনের উদ্যোগ ডেঙ্গু নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের বিশাল শোভাযাত্রার মধ্যেই সিএনজি অটোরিকশা ও অবৈধ মিশুকের তীব্র বিশৃঙ্খলা দেখা যায়।প্রত্যক্ষদর্শীরা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মাসোহারা ও চাঁদা আদায়ের অভিযোগ তুলেছেন।
স্থানীয়রা জানান,ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’-এ ট্রাফিক পুলিশের চরম গাফিলতি পরিলক্ষিত হয়েছে।শোভাযাত্রাটি পৌরসভা কার্যালয় থেকে বের হয়ে কলেজ রোড অতিক্রম করার সময় একাধিক সিএনজি অটোরিকশা অনিয়ন্ত্রিতভাবে ঢুকে পড়ে, যা কর্মসূচির সৌন্দর্য ও শৃঙ্খলা বিনষ্ট করে। জেলা প্রশাসকের মতো উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতিতে আয়োজিত কর্মসূচিতে এ ধরনের বিশৃঙ্খলা অত্যন্ত দৃষ্টিকটু।
এলাকাবাসীর অভিযোগ, অটোরিকশার কারণে সীতাকুণ্ড পৌরবাসীকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হয়।রুট পারমিটহীন ও প্রত্যন্ত অঞ্চলের যানবাহনগুলো ট্রাফিক পুলিশকে নিয়মিত মাসোহারা দিয়ে অবাধে চলাচল করছে। পুলিশের একটি সিন্ডিকেট কৌশল অবলম্বন করে এসব অনৈতিক সুবিধা আদায় করছে বলেও তাদের দাবি। সীতাকুণ্ড পৌর সদরে চাঁদা প্রদান ব্যতিরেকে কোনো যানবাহন চলাচল করতে পারে না; সাধারণ মানুষ এই চাঁদাবাজির দ্রুত অবসান চান।
স্থানীয় চালকদের ভাষ্যমতে, পুলিশ সকাল থেকেই সাধারণ যানবাহন নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা দেখালেও রুট পারমিটহীন অবৈধ অটোরিকশার বিরুদ্ধে ছিল নীরব।এসব অটোরিকশার মালিকরা প্রভাবশালী হওয়ায় ট্রাফিক পুলিশ চোখ বন্ধ করে রয়েছে।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
জেলা প্রশাসকের আগমন ঘিরে ট্রাফিক নিয়ন্ত্রণে এমন উদাসীনতার বিষয়ে ট্রাফিক সার্জেন্ট মুনতেজার হোসেনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন

সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেনতামূলক র‍্যালিতে ট্রাফিক পুলিশের দায়িত্বে অবহেলা

২৬ সেপ্টেম্বর ২০২৬Article Image

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ ‘আপা আপা করিস নারে, আপা আর আসবে না রে’—স্লোগানে মুখরিত শহর

২৩ সেপ্টেম্বর ২০২৬Article Image

আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

২৩ সেপ্টেম্বর ২০২৬Article Image

ডিমলার ছাতনাই বালাপাড়া চাকদাবাঁশ গ্রামে মরণফাঁদে পরিণত হয়েছে সড়ক: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

২১ সেপ্টেম্বর ২০২৬Article Image

গুজাদিয়া শিমুলতলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান*

১৯ সেপ্টেম্বর ২০২৬Article Image


অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।