


দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: নতুন দৃষ্টি নিউজ ডেস্ক
জয়পুরহাট | প্রতিনিধি মহান বিজয় দিবস—১৬ ডিসেম্বর উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা), জয়পুরহাট জেলা শাখা। সংগঠনের সভাপতি নূর এ আলম–এর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গৌরবগাথা স্মরণ করে বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদেরকে একটি নিরাপদ, মানবিক ও শৃঙ্খলিত সমাজ গঠনের দায়বদ্ধতা দেয়। সে দায়িত্ববোধ থেকেই সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির আন্দোলনকে আরও বেগবান করতে হবে। সভাপতি নূর এ আলম বলেন, “বিজয়ের চেতনাই আমাদের অনুপ্রেরণা। নিরাপদ সড়ক শুধু আইন প্রয়োগে নয়—মানসিকতার পরিবর্তন, শিক্ষাব্যবস্থা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমেই সম্ভব। আজকের এই দিনে আমরা শপথ করছি—জয়পুরহাটকে দুর্ঘটনামুক্ত করতে নিয়ম মানা ও মানানোর আন্দোলন জোরদার করব।” বক্তারা আরও বলেন, পথচারী, চালক ও যাত্রী—সবার সম্মিলিত অংশগ্রহণ ছাড়া নিরাপদ সড়ক নিশ্চিত করা যায় না। ট্রাফিক আইন মানা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, গতিসীমা মেনে চলা এবং শিশু-কিশোরদের সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষাদানের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং বিজয়ের চেতনাকে ধারণ করে নিরাপদ সড়ক গঠনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বাংলাদেশ জিন্দাবাদ।