

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: রুহিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১১ জুলাই শনিবার, বেলা ১২ টায় ১নং রুহিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। ১নং রুহিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের সভাপতিত্বে ঠাকুরগাঁও জেলা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের প্রমুখ এ সময় সভায় বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র রায় কে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের কে যুগ্ন আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট রুহিয়া উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বীর মুক্তিযোদ্ধা অমুল্য বর্মন, বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র নাথ সেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন ও বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম।
তারিখ: ১১/০৭/২০২৬
আলোচিত নিয়ে আরও পড়ুন







.webp&w=2048&q=75)

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।