

কিশোরগঞ্জ জেলার জেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটিতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জনতার চেয়ারম্যান মো. নাজমুল আলমকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এতে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জননেতা মো. মাজহারুল ইসলাম-এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় নেতাকর্মীরা। একই সঙ্গে নতুন দায়িত্বে অন্তর্ভুক্ত হওয়ায় মো. নাজমুল আলমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
দায়িত্ব পাওয়ার বিষয়ে নাজমুল আলম বলেন, “আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। আমি দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায়সংগত সিদ্ধান্ত এবং সবার প্রতি সমান আচরণ নিশ্চিত করার চেষ্টা করব। কোনো ধরনের পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে যোগ্যতা ও নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালন করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। তাই শিক্ষকদের পদায়ন ও বদলির ক্ষেত্রে যাতে কোনো শিক্ষক হয়রানির শিকার না হন এবং প্রযোজ্য নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করা হয়, সে বিষয়ে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব।”
এদিকে তাঁকে কমিটিতে অন্তর্ভুক্ত করায় স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, নাজমুল আলম তাঁর অভিজ্ঞতা ও দায়িত্বশীলতার মাধ্যমে কমিটির কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবেন।
স্থানীয়রা বলেন, শিক্ষকদের পদায়ন ও বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় এর ইতিবাচক প্রভাব পড়বে।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন









দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।