Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ভালুকা ঈদুল ফিতর উপলক্ষে যানজট নিরসন বিষয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশের মতবিনিময়

প্রতিবেদক: নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

আপডেট: ১১ মার্চ ২০২৬, ১৭:৩৩

Facebook
Twitter

Article Image

মোঃ বাহার মিয়া, বিশেষ প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে ঢাকা- ময়মনসিংহের মহাসড়কে সুষ্ঠু যান চলাচল নিশ্চিত করা এবং মহাসড়কের সার্বিক নিরাপত্তা জোরদার করতে ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা হাইওয়ে থানার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (১১ মার্চ) বিকেলে  ভরাডোবা হাইওয়ে থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভালুকা ঈদুল ফিতর উপলক্ষে যানজট নিরসন বিষয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশের মতবিনিময়

পুলিশ ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার কাজী মোঃ ছোয়াইব। 


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল হাসান গনি ডিআইজি (অপারেশনস্-উত্তর), হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টাস উত্তরা, ঢাকা।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইসতিয়াক আহমেদ, ভালুকা ট্রাফিক ইন্সপেক্টর পলাশ চন্দ্র সাহা

ভালুকা উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ সরকার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন, পৌর শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ময়মনসিংহ জেলা মটরযান শ্রমিক ইউঃ ভালুকা উপজেলা শাখার সাধারন সম্পাদক আল হাকিমুল হাসান সুমন প্রমুখ। এছাড়াও স্থানীয় শ্রমিক নেতারা সভায় অংশগ্রহণ করেন।


মতবিনিময় সভায় ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট নিরসন, যানবাহনের শৃঙ্খলা বজায় রাখা, উল্টো পথে যান চলাচল বন্ধ করা এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মহাসড়কের পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং, যাত্রী ওঠানামা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে যেন যানজট সৃষ্টি না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। সভায় বক্তারা বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। তাই যানজট ও দুর্ঘটনা এড়াতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।