Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সারাদেশে

অর্থনীতি

পাবনা জেলায় কয় কয়টি উপজেলায় ইরি ও বোরো ধান রোপণ

প্রতিবেদক: মো: আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি।

আপডেট: ১ মার্চ ২০২৬, ১৪:৫৭

Facebook
Twitter

Article Image

পাবনা জেলা বিশেষ করে চলনবিল অঞ্চল ভাঙ্গুড়া চাটমোহর ফরিদপুর ও আটঘরিয়া উপজেলায় ইরি ও বোরো ধান আবাদের জন্য বিখ্যাত অনুকূল আবহাওয়া ও আধুনিক উচ্চ ফলনশীল জাতের যেমন ব্রি ধান-৪৮ হাইব্রিড কারণে এ জেলায় প্রচুর ধানের আবাদ হয়।

সেচ সুবিধা ও প্রযুক্তির ব্যবহার বাড়ায় প্রতি মৌসুমে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়। পাবনায় ইরি ও বোরো ধানের আবাদের আবাদ এলাকা ভাঙ্গুড়া চাটমোহর আটঘরিয়া ফরিদপুর পাবনা সদর ঈশ্বরদী বেড়া সাঁথিয়া সুজানগর উপজেলাসহ বিস্তীর্ণ মাঠজুড়ে ইরি ও বোরো ধানের আবাদ হয়।

পাবনার কৃষকরা এখন আধুনিক প্রযুক্তি ও উচ্চফলনশীল জাতের ধানের আবাদ করছেন। চাটমোহরে সমলয় পদ্ধতিতে প্লাস্টিক ট্রেতে চারা তৈরি করে হাইব্রিড বোরো ধানের চাষ জনপ্রিয় হচ্ছে ব্রি ধান-৪৮ সহ বিভিন্ন উচ্চফলনশীল ও হাইব্রিড জাতের ধান চাষ করা হয় যা কম সময়ে ভালো ফলন দেয়।বন্যার পানি দ্রুত সরে যায় এমন বিল এলাকায় আগাম ইরি ও বোরো ধান রোপণ করা হয়। আউশ মৌসুমেও সেচ সাশ্রয়ী ধান চাষ বাড়ছে।

আবাদ ভালো হওয়ায় এবং আধুনিক পদ্ধতি ব্যবহারের ফলে কৃষকরা ভালো ফলন পান তবে সঠিক বাজার দর নিয়ে অনেক সময় শঙ্কা থাকে।
বেসরকারি বীজের ওপর নির্ভরতা বাড়ায় আবাদের খরচ বৃদ্ধি পাচ্ছে।

পাবনা জেলার কৃষকরা মূলত আমন ধানের চেয়ে ইরি ও বোরো ধানের ওপর বেশি নির্ভর করেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল | অফিস: ৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৬

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।