সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল | অফিস: ৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
সারাদেশে
আইন-আদালত
প্রতিবেদক: মোঃ জাহিদ তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের ভেড়ামারা গ্রামে একটি পরিত্যক্ত কার্টনকে কেন্দ্র করে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (০১ মার্চ ২০২৬) রাতে স্থানীয় এক চিকিৎসকের বাড়ির সামনে থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে ভেড়ামারা গ্রামের চিকিৎসক ডা. পিয়ার আলীর বাড়ির প্রবেশপথের পাশে একটি জুতার কার্টন পড়ে থাকতে দেখেন প্রতিবেশী লুকমান হোসেন। দীর্ঘ সময় কার্টনটি সেখানে পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে তিনি সেটি খুলে ভেতরে লাল টেপ দিয়ে মোড়ানো সন্দেহজনক একটি বস্তু দেখতে পান।
খবরটি দ্রুত জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা সেখানে ভিড় জমান। তাৎক্ষণিকভাবে বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে অবহিত করা হয়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা সতর্কতার সাথে এলাকাটি ঘিরে ফেলে এবং সন্দেহজনক বস্তুটি নিরাপদে জব্দ করে থানায় নিয়ে যায়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কারা এবং কী উদ্দেশ্যে এটি জনবহুল স্থানে ফেলে রেখে গেছে, তা শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, এলাকায় আতঙ্ক সৃষ্টি বা বিশেষ কোনো উদ্দেশ্যে অজ্ঞাত কেউ পরিকল্পিতভাবে এই প্যাকেটটি রেখে গেছে। যদিও এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবুও জনমনে উদ্বেগ বিরাজ করছে।
সারাদেশে নিয়ে আরও পড়ুন




